নিজস্ব প্রতিবেদক::০৫ জুলাই
বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ( এমপি ) বাজেট পাসের প্রথম চট্টগ্রামে বন্দরে ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রী হাট সংলগ্ন সল্টগোলা ক্রসিং এলাকায় খালে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে যান।
শনিবার সকালে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন চালুকৃত পৃথক ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন ও পরিদর্শন করেন। চমেক হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য নতুন এ ওয়ার্ড চালু করা হয়।
এর ফলে সরকারি পর্যায়ে ডেঙ্গু চিকিৎসা সেবাদান আরো একধাপ এগিয়ে যাবে। ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা সেবা প্রাপ্তি আরো দ্রত ও সহজ হবে।
এছাড়া মন্ত্রী শনিবার বিকেলে দঃ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে রেইনবো কমিউনিটি সেন্টারে প্রায় ৩০০ দুঃস্থ্য - অসহায় পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করেন।
সেখানে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ,৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, নগর বিএনপি সাবেক সদস্য নেতা নূরুজ্জামান, মাহাবুব এলাহী, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, মজিবুর রহমান, মোঃ আলমগীর,মোঃ শাহজাহান, মোঃ আলী, মিজানুর রহমান পারুল, মোঃ শরীফ,নওশাদ , সুমন রহমান, মোঃ সালাউদ্দিন যুবদলের হোসনী মোবারক রিয়াদ , রাশেদুল আলম রাসেদ,স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল আলম, রায়হান সাদ্দাম রানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাউল বিতরণ ও নগদ টাকা বিতরণ করা কালে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (এমপি) বলেন,দেশ ও জাতির কল্যাণে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের মানুষ কে ভালোবেসে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত এই জনপ্রিয় সাংসদ কর্মব্যস্ত সময় পার করে সন্ধ্যায় রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.