নজরুল ইসলাম খোকন
টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজার থেকে টেকনাফে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বিদেশি মদ ও বিয়ারসহ এক কিশোরকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উখিয়ার শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রেদওয়ান সাদেক (১৭) টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া গ্রামের বাসিন্দা মো. ইয়াছিনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, রবিবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা নিয়মিত তল্লাশি পরিচালনা করেন। এ সময় গাড়ির দ্বিতীয় সারির আসনে বসা রেদওয়ান সাদেকের আচরণ সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে ৭ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, কক্সবাজার থেকে এসব মদ ও বিয়ার সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তাকে আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.