সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ )
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি অফিস থেকে কৃষক কার্ডের জন্য সরাসরি মাঠে নেমে তথ্য সংগ্রহ করা হচ্ছে । উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পূর্ণিমাগাতী ব্লকে প্রথম তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ব্লকটির উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ তথ্য সংগ্রহের কাজ করছেন। জানা গেছে পর্যায়ক্রমে সবকটি ব্লকের কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
কৃষি অফিস থেকে জানা যায় , কৃষকদের জন্য সমন্বিত ডিজিটাল পরিচয় হবে কৃষক কার্ড। কৃষকদের উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য সকল কৃষি সেবা নিশ্চিতকরণে বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ কৃষক কার্ড। কৃষকগণ কৃষক কার্ডের মাধ্যমে নানা সুযোগ সুবিধা পাবেন। কৃষকগণ সুযোগ সুবিধায় পাবেন - নায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ । সরকারি ভর্তুকি ও প্রণোদনা। স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়া। নায্যমূল্যে সেচ সুবিধা। সহজ শর্তে কৃষি ঋণ। কৃষি বীমা সুবিধা । নায্যমূল্যে কৃষি পণ্য বেচার সুবিধা । কৃষি বিষয়ক প্রশিক্ষণ। মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য পাওয়া। মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন গোটা উপজেলায় মোট ৪৩ টি কৃষি ব্লক আছে। এর মধ্যে একটি পূর্ণিমাগাতী ব্লকের কৃষক তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। কম সময়ের মধ্যে পর্যায়ক্রমে বাকি সব ব্লকে কৃষক তথ্য সংগ্রহ করা হবে। উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ তথ্য সংগ্রহের কাজ করবেন। কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের শেষ তারিখ আগামী ৫ আগষ্টের মধ্যে সব ব্লকের তথ্য সংগ্রহ করে পাঠানো হবে। তিনি আরো বলেন নিজে পূর্ণিমাগাতী ইউনিয়নের পূর্ণিমাগাতী ব্লকে উপ সহকারী কর্মকর্তাদের তথ্য সংগ্রহের কাজ মাঠে গিয়ে দেখছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.