নিজস্ব প্রতিবেদক:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে পলাশবাড়ী টু গাইবান্ধা( আর ৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এই বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।
গাইবান্ধা সড়ক ও অধিদপ্তর(সওজ)এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল)বিদ্রোহ কুমার কুন্ডু,সওজের উপ- বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ অন্যরা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন,সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে,যার মধ্যে উপকূলীয় চরাঞ্চল,বন,সড়ক-মহাসড়ক,নদী-খালের তীর এবং ব্যক্তিগত জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।
১.৪.২৬ ইং
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.