৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে সিপাহী বিপ্লবী ও সংহতি দিবসের আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মোঃ সিরাজুদোলা সিরাজ, শিক্ষক প্রতিনিধি মোঃ আজিজুল হক, সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষিকা মিসেস ফেরদৌস আরা চৌধুরী অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সিপাহী জনতার ৭ নভেম্বর বিপ্লব ছিল জিয়ার আর্দশিক রাজনৈতিক দেশপ্রেম ও সৈনিকদের মুক্তির জন্য গণতান্ত্রিক আন্দোলনের মহান দিন।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন শিক্ষক মাওলানা মোঃ সাইফুর রহমান,সভা পরিচালনা করেন শিক্ষক মোঃ সোহেল রানা।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.