নিজস্ব প্রতিবেদক:৬ জুলাই
৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের খাল ও ড্রেন,নালা- নর্দমা থেকে ময়লা আবর্জনা সহ অনৈতিক ওয়াসার লাইন তুলে ভালোকরে পরিস্কার -পরিচ্ছন্নতা এবং খালের মাঝে বাধ -কালভার্ট - স্লেভ, ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিখুঁত ময়লা আবর্জনা যুক্ত পানি প্রবাহ সৃষ্টি করলে জলাবদ্ধতা নিরসন কিছুটা সম্ভবপর হবে।
এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেদক কে মন্তব্য জানিয়ে সমস্যা সমাধানের জন্য সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বর্তমানে ২ঘন্টা বৃষ্টি তে আকমল আলী রোড, সিমেন্ট ক্রসিং পশ্চিম দিকে, কাজীর গলিস্থ আশপাশের এলাকা, হক সাহেব রোডস্থ নারিকেল তলা ও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কম বেশি জলযট সৃষ্টি হবার খবর পাওয়া গেছে।
এছাড়া ওয়ার্ডের বন্দরটিলাস্থ নয়ারহাট, নিউমুরিং এলাকা, মাদ্রাজী শাহ পাড়াস্থ পশ্চিম দিকে, ব্যারিস্টার কলেজ রোড এলাকায় ও নিচু অংশে বৃষ্টির পানি জমে তীব্র জলযট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভারী বৃষ্টিপাত ও বর্ষণে যবুথবু অবস্থা জনসাধারণের।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.