ফরহাদ রহমান, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব দিলদার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মৃত্যুর সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় মরহুমকে স্মরণ করে তিনি বলেন, দিলদার আহমদ ছিলেন গণমানুষের একজন জনপ্রিয় প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন ত্যাগী নেতা। এলাকার উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সংসদ সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.