ফরহাদ রহমান, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তাররা হলেন—টেকনাফের উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।
ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এসব বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া :
কক্সবাজার সীমান্তজুড়ে মাদকবিরোধী অভিযানে সাম্প্রতিক সময়ে জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। বিজিবির দাবি, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.