নজরুল ইসলাম খোকন ,
টেকনাফ, কক্সবাজার |
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র, ১৬৬ পিস ইয়াবা এবং নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) এপিবিএনের একটি দল ক্যাম্প-২৪-এর এলএমএস (LMS) বি ব্লকের ২২৩ নম্বর বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার, ১৬৬ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উদ্ধারকৃত নগদ টাকার মধ্যে ১ হাজার টাকার ৫৩টি নোট, ৫০০ টাকার ২৬টি নোট এবং ২০০ টাকার ৩টি নোট রয়েছে। মোট উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ ৬৬ হাজার ৬০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— ১. আক্তার হোসেন (২৬), পিতা: নবী হোসেন, দক্ষিণ আলীখালী, ৮ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। ২. বশির আহমেদ (২৫), পিতা: আব্দুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪। ৩. আবুল বাসের ওরফে আবদুয়া (৩২), পিতা: মোহাম্মদ হাশিম, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে এপিবিএনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.