নিজস্ব প্রতিবেদক:১০ জুলাই, চট্টগ্রাম
সাম্প্রতিক কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড।

শুক্রবার, ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় নিউমুরিং এলাকা থেকে শুরু হয় শুকনা খাবার বিতরণ কার্যক্রম। পরে নিউমুরিং, বন্দর টিলা ও সাইড পাড়া এলাকার প্রায় ৬০০টি পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর মুহাম্মদ ওসমান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সাহেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মো. ফখরুল ইসলামসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার, যা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন মেটাতে সহায়ক হয়।
বক্তারা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন দুর্যোগের সময়ে মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক বড় স্বস্তি।
পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তার এই উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.