
সিকু চাকমা:
নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল: সামাজিক উন্নয়ন সংস্থা সিএসএস-এর উদ্যোগে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জোনাল ম্যানেজার স্বদেশ বড়ুয়া। তিনি বলেন, আগামী অর্থবছরে সিএসএস ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে সংস্থার নির্বাহী পরিচালকের অনুমোদন পাওয়া গেছে। এর আওতায় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগও নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, সিএসএস-এ যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তিনি রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। তিনি জানান, স্থানীয় মানুষের সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিকতায় তার কাজের আগ্রহ আরও বেড়েছে। ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ অঞ্চলের ম্যানেজার রেজওনাল, ম্যানেজার বশির শরীফ, নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার মো. আব্দুল আজিজ, ব্রাঞ্চ ম্যানেজার সুমন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্পে স্থানীয় অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.