ডেস্ক বার্তা:০৮ জুলাই
পতেঙ্গায় ৪১ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক, বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে জলাবদ্ধতা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন ও অসহায়দের মাঝে সাহায্য করতে ছুটে যান।
তিনি বেশ কিছু এলাকায় ঘরবাড়ি পানিতে ডুবে থাকা মানুষের পাশে দাঁড়াতে জলাবদ্ধতা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন ও অসহায়দের মাঝে সাহায্য করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

বিশেষ করে দক্ষিণপাড়া ফুলছড়ি পাড়া ,নাজির পাড়া মাইজপাড়া এবং বিজয়নগর সংলগ্ন চর এলাকা সহ নিচু অংশ পরিদর্শন করেন সমাজ সেবক, রাজনৈতিক নেতা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
তিনি এসময় অসহায় মানুষদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন বলে তার একান্ত সহকারী জানিয়েছেন।

পতেঙ্গা থানা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সহ-সভাপতি আব্দুস সাত্তার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতার কারণ ও স্থায়ী সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।
একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।জনদুর্ভোগ নিরসন ও একটি নিরাপদ, জলাবদ্ধতামুক্ত ৪১ নং ওয়াড।
এছাড়া তিনি সবাইকে ধহ্য ধারন করতে বিশেষ অনুরোধ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.