ক্রীড়া প্রতিবেদক:৬ জুলাই
কোয়ার্টার ফাইনালেও উঠতে পারলো না ব্রাজিল। নরওয়ের কাছে দুই গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নেইমারের দল। নরওয়ের হয়ে দুইটি গোল করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে।
অন্য়দিকে টানটান ম্য়াচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্য়ান্ড। ৩-২ গোলে মেক্সিকোকে হারালো ইংল্যান্ড। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও গোল শোধ করতে পারলো না মেক্সিকো।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই একের পর এক দুর্বলতা চোখে পড়ছিল ব্রাজিলের। সঙ্গে একাধিক ফুটবলারের চোট। একটি ম্যাচেও শুরু থেকে খেলতে পারেননি নেইমার। এদিন একটি মাত্র গোল তিনি পেনাল্টি থেকেইউ পান। এর আগে পেনাল্টি পেয়েও গোলকিপারের হাতে বল তুলে দিয়েছেন ব্রুনো। সব মিলিয়ে কার্যত পাড়ার ফুটবলের ফর্ম দেখিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল।
এই হারের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন নেইমার।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.