
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক পৌর বিএনপি নেতা শওকত আকবর মুন্না। ৪ এপ্রিল শনিবার পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন জানান, সংগঠনের বৃহত্তর স্বার্থে শওকত আকবর মুন্না'কে খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সহ সভাপতি মনোনীত করা হয়েছে, আগামীতে খাজা গরীবে নেওয়াজ ওরশ বৃহত্তর পরিসরে আয়োজন সহ নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে সংগঠন স্বার্থে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.