নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শা উপজেলার কাশিপুরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর বটতলা এলাকায় ভিকটিমের বাড়ির সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল ও তার ছেলেদের সাথে তরিকুলের পরিবারের বিরোধ চলছিল। শনিবার সকালে তরিকুলকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ওত পেতে থাকা বিবাদী সুরুজ আলী, মইন ও তাদের পিতা জলিল লোহার রড নিয়ে আক্রমণ করে।
হামলাকারীরা তরিকুলের মাথায় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী তরিকুলের পিতা রফিকুল ইসলাম জানায়, এ ঘটনার বিচার চেয়ে তারা শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.