নিজস্ব প্রতিনিধি || sknews24bd
জাতীয়তাবাদী রাজনীতির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের এক পরিচিত মুখ মুহাম্মদ এজমল হোসেন পাইলট এবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তার এই পদোন্নতিকে দেখছেন দলের নেতাকর্মীরা।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের সন্তান এজমল হোসেন পাইলট ছাত্ররাজনীতি থেকেই বিএনপির আদর্শিক রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি কেন্দ্রীয় পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেন।
দলীয় নেতাকর্মীদের কাছে ‘পাইলট’ নামে পরিচিত এ নেতা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বহুবার মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রম চালিয়ে যান।
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার মূল্যায়ন হয়েছে। এই আস্থার প্রতিদান দিতে যুবদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
তার এই পদোন্নতিতে নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।
এসকে/এনএন
আরো পড়ুন : কেন্দয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ১
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.