পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি// এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা একটি রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন ওই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।
দলীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান-এর দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির (সাবেক)সভাপতি সাইদুর রহমান তালুকদার-এর সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। জারিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিএনপি নেতা আব্দুল লতিফ তালুকদার-এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জনকল্যাণমূলক কাজটি করা হয়েছে।
পূর্বধলা সদর ইউনিয়নের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষার সময় পানিতে একাকার হয়ে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
ইট, বালু ও খোয়া দিয়ে রাস্তাটির ভাঙা অংশগুলো ভরাট করে পুনরায় চলাচলের উপযোগী করে তোলায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
রাস্তাটি মেরামত করায় এলাকাবাসী বিএনপি নেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সরকারি অনুদানের অপেক্ষা না করে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এভাবে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, জনস্বার্থে এবং এলাকার উন্নয়নে আগামী দিনেও তাদের এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এসকে/এনএন
আরো পড়ুন : কেন্দুয়ায় বাসযোগ্য পরিবেশ গড়ে তুলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.