জেলা প্রতিনিধি || এসকেনিউজ২৪
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (৭ জুন) গভীর রাতে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ফিরোজ আহম্মেদ টিংকু দীর্ঘদিন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
শার্শা থানা পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। সম্প্রতি এলাকায় ফিরে এসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এসকে/জেএম
আরো পড়ুন : মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.