গোপালগঞ্জ প্রতিনিধি||এসকেনিউজ২৪
গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে একটি চক্রের হয়ে মাদক সংগ্রহ ও বিক্রির কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসকে/জিএস
আরো পড়ুন : গোপালগঞ্জে খাবারপ্রেমীদের আস্থার নাম ‘কাশফুল রেস্তোরাঁ এন্ড সুইটমিট’
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.