নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজির বীজ, মাছের পোনা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে আটপাড়া ব্র্যাক শাখা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৩০০ জন কৃষকের মধ্যে ধান ও সবজির বীজ এবং ১০ জন কৃষকের মধ্যে ১০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন আটপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা খানম।
এ সময় ব্র্যাকের ময়মনসিংহ বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিনিয়র এলাকা ব্যবস্থাপক জামাল উদ্দীন, বিডিসি মো. খায়রুল ইসলাম, কৃষি ইন্স্যুরেন্স কর্মকর্তা রাশেদুজ্জামান, বিডিইউ মো. আব্দুল আল মামুন, শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মোতালেবসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে কৃষকদের পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতেই ব্র্যাকের এই উদ্যোগ। এ ধরনের সহায়তা কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসকে/এনএফ
আরো পড়ুন : গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.