কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
“বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করি, সুস্থ সুন্দর পৃথিবী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় বন ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে একদল তরুণ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও সামাজিক সেবা কেন্দ্র (বিসিএসএসসি) এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের ।
কর্মসূচির অংশ হিসেবে “সবাই মিলে করি পণ, পাখি সংরক্ষণে হই সচেতন” স্লোগানে লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার লাগানো এবং উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
এতে সহযোগিতা করে বন অধিদপ্তর ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এছাড়া গ্রিন ফান্ড ইনিশিয়েটিভের আর্থিক সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা যায়।
এ সময় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে পাখি শিকার ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিসিএসএসসির কান্ট্রি ডিরেক্টর মো. আনিসুজ্জামান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
প্রজেক্ট কো-অর্ডিনেটর বলেন, কেন্দুয়াতে আমরা প্রায় তিন বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি৷ ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও সামাজিক সেবা কেন্দ্র (বিসিএসএসসি) দেশের একটি স্থানীয় বেসরকারি সংস্থা ও তৃণমূল পরিবেশবাদী সংগঠন ।
এসকে/এনকে
আরো পড়ুন : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানালেন জয়নাল আবেদীন ভূঁইয়া
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.