ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধ পূর্ণিমায় বাসাবো উন্নয়নের ঘোষণা ডিএসসিসির

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৩১ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

‎শুভ বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ঘোষিত ‘বৈশাখ ডে-২০২৬’ উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে “বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. গোকুল ভি. কে. এবং সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশয়।

‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুস সালাম বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। একই ভূখণ্ডে আমরা সমঅধিকার ও সমান সম্ভাবনা নিয়ে বসবাস করি।” তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সার্বিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

‎সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নগর পরিকল্পনায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিনের। এর স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সরকার ইতোমধ্যে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় নতুন দুটি পানি নিষ্কাশন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

‎ডিএসসিসি প্রশাসক আরও বলেন, স্বল্পমেয়াদে নিয়মিত ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে নাগরিকদের সচেতনতার বিকল্প নেই।এ সময় তিনি খাল, নদী ও ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সংঘদান, আলোচনা সভা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বুদ্ধ পূর্ণিমায় বাসাবো উন্নয়নের ঘোষণা ডিএসসিসির

প্রকাশের সময় : ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬