ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

‎নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখল-হামলা ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎এতে আরও উল্লেখ করা হয়, এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় গত ২৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

‎দলীয় সূত্র জানায়, অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় স্থানীয়ভাবে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, ভবিষ্যতেও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ০৬:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬