ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা এলাকার বোর্ড বাজারে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শুক্রবার (১৯ জুন) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন গত ১৫ জুন পত্রিকাটির সম্পাদক-প্রকাশকসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বগুড়া সদর থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয় এবং পরবর্তীতে সাইবার সুরক্ষা আইন ২০২৬ ও সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান রেজানুর ইসলামের গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসকে/এনএম

আরো পড়ুন : সীমান্তে বিজিবির অভিযানে মদ ও মাইক্রোবাস জব্দ, আটক ১

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক কারাগারে

প্রকাশের সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬