
বিশেষ প্রতিবেদন:১২ জুলাই (চট্টগ্রাম)
বৃষ্টির পানি ধীরে ধীরে নেমে যাওয়ার সাধারণ মানুষ আবারো স্বাভাবিকভাবে দোকানপাটে আসতে শুরু করেছেন। তবে সাম্প্রতিক জলাবদ্ধতায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মতো সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর- ইপিজেড ও পতেঙ্গা থানার সম্মানিত সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ আব্দুল বারীর প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পরিদর্শনকালে দেখা যায়, বৃষ্টির পানির কারণে মূল্যবান মালামাল সহ বিভিন্ন সামগ্রীর উল্লেখ যোগ্য ক্ষতি হয়েছে।
আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন এই ক্ষতি পুষিয়ে আবারো ঘুরে দাঁড়াতে পারে। ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধারণ করার শক্তি ও উত্তম প্রতিদান দান করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর ইপিজেড-পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিবের নেতৃত্বে অন্যান্যর মধ্যে সহ-সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জামান, ডাঃ জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ ডাঃ কাউসার আহমেদ।
সকলের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদ রাখেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন।
প্রতিবেদকের নাম 









