ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০৪ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ১

নজরুল ইসলাম খোকন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদ উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে সেখান থেকে ১০৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া দেশীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ হাজার টাকা। জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০৪ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬