ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফের হ্নীলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গ্রাহক সেবা মাস উপলক্ষে এক গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের মিলনায়তনে “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে এ সভার আয়োজন করা হয়।

হ্নীলা এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী এইচ এম ইউনুস বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফি উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হ্নীলা এজেন্ট আউটলেটের কর্মকর্তা মো. ঈসা বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার কর্মকর্তা রবিউল আলম। সভা সঞ্চালনা করেন হ্নীলা এজেন্ট আউটলেটের কর্মকর্তা মো. আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফি উল্লাহ বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শরিয়াহভিত্তিক, কল্যাণমুখী ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহক সেবা মাসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন হ্নীলা এজেন্ট আউটলেটের কর্ণধার এইচ এম ইউনুস বাঙ্গালী, হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মুফতি আজিজুল হক, হ্নীলা স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মৌলভীবাজার আরডিএসের প্রধান মাস্টার জামাল হোসাইন, রঙ্গিখালী আরডিএসের প্রধান ডা. আবুল কাশেম, শিক্ষিকা ও ব্যাংকের গ্রাহক ফয়েজ আরা এবং হ্নীলা উম্মে সালমা বালিকা দাখিল মাদরাসার পরিচালক হাফেজ এনামুল হক মনজুর।

এ সময় রঙ্গিখালী মাদরাসার প্রবীণ শিক্ষক আলহাজ মাস্টার জাফর আলম, রাজনীতিবিদ সেলিম সিকদার, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু, দক্ষিণ আলীখালী খালিদ বিন ওয়ালিদ এবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন, ব্যবসায়ী আব্দুল জলিলসহ ব্যাংকের গ্রাহক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬