ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলার পরও আসামিদের হুমকির অভিযোগ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নারীকে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ দুপুর প্রায় ১টার দিকে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৩৪৭ নম্বর ঘরের বাসিন্দা জুহুরা বেগম (এফসিএম নং-২৫৫৫৯৭) নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় একই ব্লকের ৩৪৪ নম্বর ঘরের আবু বক্কর ছিদ্দিক (পিতা: জাফর আলম) ও জাফর আলম (পিতা: আজিজুর রহমান)-এর নেতৃত্বে ৬-৭ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় জুহুরা বেগম গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় ২৯ জুন ২০২৬ টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৯৯।

ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা দায়েরের পরও অভিযুক্তরা বিভিন্নভাবে তাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে।
এলাকায় জনশ্রুতি আছে তারা পুরা পরিবার মাদক ব্যবসায়ী, কিছুদিন আগে এপিবিএন অফিসে তারা পাটকেল নিক্ষেপ করে হামলা করেছিল।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলার পরও আসামিদের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ০৮:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬