ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের এক ভার্চুয়াল প্রবাসীদের স্বার্থে দ্রুত ও আন্তর্জাতিক মানের পাসপোর্ট সেবা নিশ্চিত করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক ঃ

আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের এক ভার্চুয়াল সভায় বাংলাদেশের পাসপোর্ট সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ছয় ঘণ্টার মধ্যে পাসপোর্ট প্রদানের ব্যবস্থা চালু করার দাবিতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, মালয়েশিয়ায় নির্দিষ্ট শর্তে মাত্র এক ঘণ্টার মধ্যে পাসপোর্ট প্রদান করা হয়। যুক্তরাজ্যে সরকারি হিসেবে জরুরি পাসপোর্ট সেবার জন্য চার ঘণ্টার কথা উল্লেখ থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সেবা প্রদান করা সম্ভব হয়। বিশ্বের অনেক দেশ নাগরিকদের সময়ের মূল্য দিয়ে প্রযুক্তিনির্ভর ও দক্ষ সেবা নিশ্চিত করেছে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশে এক ঘণ্টা বা দুই ঘণ্টায় পাসপোর্ট দেওয়ার দাবি করছি না। আমাদের দাবি হচ্ছে, অন্তত এমন একটি কার্যকর ব্যবস্থা করা হোক যাতে একজন নাগরিক বা প্রবাসী সকালে আবেদন করলে বিকেলের মধ্যেই তার পাসপোর্ট হাতে পেতে পারেন। আধুনিক প্রযুক্তি, দক্ষ প্রশাসন এবং আন্তরিক সদিচ্ছা থাকলে এটি অসম্ভব নয়।”

তিনি আরও বলেন, প্রবাসীরা প্রতিনিয়ত দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাই তাদের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, “আমরা আমাদের কাজ করছি, আমরা রেমিট্যান্স পাঠাচ্ছি। সরকারেরও নিজেদের কাজ সঠিকভাবে করতে হবে। আমাদের পরিবার বাংলাদেশে থাকে। আমরা চাই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হোক।”

সভায় বক্তারা বলেন, পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা এবং অপ্রয়োজনীয় ভোগান্তি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দ্রুত, স্বচ্ছ এবং সময় নির্ধারিত পাসপোর্ট সেবা চালু করা এখন সময়ের দাবি।

সভায় বক্তারা বলেন আমরা কোন দলের পক্ষে বা বিপক্ষে নয় আমরা সরকারের বিপক্ষে কখনোই নয়, আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই l

সভাটি পরিচালনা করেন এম. এ. রউফ (কাতার), সদস্য সচিব, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ। সভাপতিত্ব করেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। সভায় উপস্থিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রস্তাবের প্রতি সর্বসম্মত সমর্থন জানান।

সভার দ্বিতীয় এজেন্ডা অনুযায়ী, বাংলাদেশের পুনরাবৃত্ত বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বক্তারা বলেন, প্রতিবছর একই ধরনের দুর্ভোগ গ্রহণযোগ্য নয়; টেকসই ও বিজ্ঞানভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে।

সভা থেকে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়, আন্তর্জাতিক মানের দ্রুত পাসপোর্ট সেবা চালু, প্রবাসীবান্ধব প্রশাসনিক সংস্কার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।

প্রকাশক: অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রত্না ইন্টারন্যাশনাল
নাসরিন আক্তার তরফদার রউফ
রংধনু রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা
এম. এ. রউফ (কাতার)সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি
রেমিট্যান্স যোদ্ধা সংসদ ইন্টারন্যাশনাল টিম

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের এক ভার্চুয়াল প্রবাসীদের স্বার্থে দ্রুত ও আন্তর্জাতিক মানের পাসপোর্ট সেবা নিশ্চিত করার আহ্বান

প্রকাশের সময় : ১২:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬