ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের চাকা ঘুরছে যশোরে

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১১:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২২৭ বার পঠিত হযেছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:

যশোরে দীর্ঘদিনের প্রতীক্ষিত উন্নয়নের নতুন দুয়ার খুলতে যাচ্ছে—৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন সফরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাবে জ্বালানি খাতে চাপ সৃষ্টি হলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রায় ১৭ বছর ধরে স্থবির হয়ে থাকা যশোরের উন্নয়নচাকা আবার ঘুরতে শুরু করবে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে। ২০০৬ সালে যশোর ঈদগাহ ময়দানে ঘোষিত ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এখনো বাস্তবায়ন না হলেও, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এবার সেটি বাস্তব রূপ পেতে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন। এরপর শহরে ফিরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। এদিন সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। পরে হাসপাতালের নির্ধারিত স্থান ও উলাশী খাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

উন্নয়নের চাকা ঘুরছে যশোরে

প্রকাশের সময় : ১১:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬