ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: অভিযানে গ্রেফতার ২

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২২৮ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

‎ঢাকা, ৩০ এপ্রিল: সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

‎র‌্যাব জানায়, সম্প্রতি তাদের গোয়েন্দা শাখা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল।

‎এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানি কেরাণীগঞ্জ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, প্রায় ছয় মাস আগে তারা টেলিগ্রামে একাধিক গ্রুপ খুলে সংগঠিতভাবে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাহিনীটি।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‎র‌্যাবের মতে, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই এ ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

‎সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে র‌্যাব আহ্বান জানিয়েছে—গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে এবং কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: অভিযানে গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬