ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে কোস্ট গার্ড-ডিএনসির যৌথ অভিযানে ৫৫ হাজার ইয়াবা জব্দ

নজরুল ইসলাম খোকন
টেকনাফ,কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার জুমছড়ি সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানার জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচার ও বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কক্সবাজারে কোস্ট গার্ড-ডিএনসির যৌথ অভিযানে ৫৫ হাজার ইয়াবা জব্দ

প্রকাশের সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬