ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কৃষকদের মাঝে, বীজ-সার ও গাছের চারা বিতরণ – জেলা প্রশাসক

মো. খাদেমুল ইসলাম :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শাক-সবজির বীজ, সার এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার।
সমাবেশে বক্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারি কৃষি সহায়তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কৃষকদের মাঝে শাক-সবজির বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও কৃষক স্থানীয় সুধীজন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে পীরগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে ২০০টি করে গাছের চারা দেওয়া হবে। এছাড়া স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপন করা হবে ।
সমাবেশ শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষকদের হাতে বীজ, সার ও গাছের চারা তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পীরগঞ্জে কৃষকদের মাঝে, বীজ-সার ও গাছের চারা বিতরণ – জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬