ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেএসের অধীনে কেয়া বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ আগস্ট

বিশেষ সংবাদদাতা: এম নজরুল ইসলাম খান

চট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৬: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর সদস্য সংগঠন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) কর্তৃক আয়োজিত ২০২৫ সালের কেয়া বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ, সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০:০০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবকবৃন্দ এবং কেয়ার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)-এর চেয়ারম্যান জনাব মইনুদ্দিন কাদের লাভলু।

এছাড়া অনুষ্ঠানে ২০২৬ সালের কেয়া বৃত্তি পরীক্ষার সিলেবাস ও আবেদন ফরম বিতরণ ও সংগ্রহের ব্যবস্থা থাকবে। আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অনুষ্ঠানস্থল অথবা পূর্বেই কেয়া কার্যালয় থেকে সিলেবাস ও ফরম সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষানুরাগীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

নিবেদক

এম নজরুল ইসলাম খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, চট্টগ্রাম বিভাগ
মোবাইল: ০১৭১০-৭৩৮৮৪০

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বিকেএসের অধীনে কেয়া বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ আগস্ট

প্রকাশের সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬