
নার্গীস আক্তার মুন্নি কিশোরগঞ্জ সদর প্রতিনিধি
কিশোরগঞ্জের সংগ্রামী নারী বেগম শিউলি ভ্যানগাড়িতে আম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে আম বিক্রি করে তিনি তার পরিবারের খরচ চালান। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি সমাজে একজন পরিশ্রমী নারীর উদাহরণ হয়ে উঠেছেন।
বেগম শিউলির পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সীমিত আয়ের মধ্যেও তিনি সন্তানদের লেখাপড়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটানোর চেষ্টা করে যাচ্ছেন। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে।

জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি কখনো হাল ছাড়েননি। প্রচণ্ড রোদ, বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তার এই সংগ্রামী জীবন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।
স্থানীয়রা জানান, বেগম শিউলি একজন সৎ ও পরিশ্রমী নারী। তার অদম্য ইচ্ছাশক্তি এবং সন্তানদের প্রতি দায়িত্ববোধ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। বেগম শিউলির মতো সংগ্রামী নারীদের পাশে দাঁড়ালে তারা আরও এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন সচেতন মহল।
নার্গীস আক্তার মুন্নি কিশোরগঞ্জ সদর প্রতিনিধি 









