ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানসম্মত শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়ে আদর্শ শিক্ষক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

বিশেষ প্রতিনিধি:এম নজরুল ইসলাম খান

চট্টগ্রামের পতেঙ্গা আইডিয়াল স্কুলে ২৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় ‘আদর্শ শিক্ষক ফোরাম, চট্টগ্রাম’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এস. এম. দিদারুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম. নজরুল ইসলাম খান, মো. রফিকুল ইসলাম মল্লিক, মো. ফরহাদ আরিফ, মোহাম্মদ খবির উদ্দিন, মো. স্বপন মিয়া, মঞ্জুর মাওলা, মো. কামাল, এমাদুল হক, মো. রায়হান হোসেন, জয়া বৈদ্য ও শিল্পী রানী।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ, সাংগঠনিক সভা, সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও অধিকার নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উৎসাহমূলক কর্মসূচি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আদর্শ শিক্ষক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মানসম্মত শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়ে আদর্শ শিক্ষক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশের সময় : ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬