ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২১৩ বার পঠিত হযেছে

ফরহাদ রহমান, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় উদ্ধার করা হয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪০) একই এলাকার বাসিন্দা। অভিযানে মূল অভিযুক্ত মো. হোসাইন (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০টি প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি পলাতক হোসাইনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬