ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যু, আজ রাতেই বাঁশখালীতে দাফন

বাবুল হোসেন বাবলা  চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

চট্টগ্রাম, ১৮ জুলাই: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানা প্রতিনিধি এবং বন্দর-ইপিজেড পতেঙ্গা সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন আর নেই।

শনিবার (১৮ জুলাই) দুপুরে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মীদের কাছে বেলাল হোসেন ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল, সৎ ও মিশুক স্বভাবের একজন মানুষ। তাঁর অকাল প্রয়াণে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতেই তাঁর মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লেমুশিয়া ইউনিয়নে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এতে গভীর শোক প্রকাশ করে বলেন, জাতীয় দৈনিক আজকের জনবাণী পএিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফী “মাত্র দুই দিন আগেও আমরা একসঙ্গে একটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করেছি। তাঁর এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া খুবই কষ্টের। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যু, আজ রাতেই বাঁশখালীতে দাফন

প্রকাশের সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬