ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টার মধ্যে হত্যার মূল আসামি গ্রেফতার: আলামত উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২১৭ বার পঠিত হযেছে

ফরহাদ রহমান: কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই সাগর দে, এসআই অজিত কুমার দাশ এবং কনস্টেবল মেহেদী হাসান অংশ নেন।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভিকটিম আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হত্যার বিষয়টি থানায় অবহিত করেন। খবর পাওয়ার পর দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে ভিকটিম আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

পরিবার বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

২ ঘণ্টার মধ্যে হত্যার মূল আসামি গ্রেফতার: আলামত উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬