ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় রাস্তা মেরামত করলেন আব্দুল লতিফ তালুকদার আলহাদ

​

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি// এসকেনিউজ২৪ 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা একটি রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন ওই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।
​

দলীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান-এর দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির (সাবেক)সভাপতি সাইদুর রহমান তালুকদার-এর সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। জারিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিএনপি নেতা আব্দুল লতিফ তালুকদার-এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জনকল্যাণমূলক কাজটি করা হয়েছে।
​

পূর্বধলা সদর ইউনিয়নের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষার সময় পানিতে একাকার হয়ে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

​

ইট, বালু ও খোয়া দিয়ে রাস্তাটির ভাঙা অংশগুলো ভরাট করে পুনরায় চলাচলের উপযোগী করে তোলায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

রাস্তাটি মেরামত করায় এলাকাবাসী বিএনপি নেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সরকারি অনুদানের অপেক্ষা না করে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এভাবে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।

​উদ্যোক্তারা জানিয়েছেন, জনস্বার্থে এবং এলাকার উন্নয়নে আগামী দিনেও তাদের এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এসকে/এনএন

আরো পড়ুন : কেন্দুয়ায় বাসযোগ্য পরিবেশ গড়ে তুলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পূর্বধলায় রাস্তা মেরামত করলেন আব্দুল লতিফ তালুকদার আলহাদ

প্রকাশের সময় : ১২:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬